• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৩:১৩ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর

২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৫:৩৭

পোশাকশিল্পে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৮ অক্টোবর বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাপানের রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক উইমেন পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার প্রশংসা করেন। তিনি কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদন খাতে আরও বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটিকে আহ্বান জানান।

বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। চুক্তিটি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
আজ কত টাকায় মিলছে ডলার, ইউরো ও রুপি
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫০


দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
দুই উইকেট হারিয়ে ৬৮ রান বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:০৫







তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
তিন দেহরক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ
২৮ অক্টোবর ২০২৬ সকাল ১০:০১:২০