• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:২০:৫৮ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৯:২১

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৪ এপ্রিল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Ad
Ad

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

Ad

নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরি করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত থাকছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৩:০৭


নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০২:৫৪



Follow Us