• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৬:৫৫ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

২৯ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৯:৩৬

ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

অনলাইন ডেস্ক: ঈদের ছুটি শেষে পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ রোববার।

বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। আজ রোববারের সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে, সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ মূলতবি করা হয়।

Ad
Ad

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নিবেন এ আলোচনায়। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের উপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।

Ad

সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অধিবেশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
গাজরের বীজের তেল কি ত্বকের জন্য ভালো?
২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:৩২:৪৫







Follow Us