• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৬:৫৩ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি বিপণনে বিশৃঙ্খলা ও মজুত প্রতিরোধে বিজিবি মোতায়েন

২৮ মার্চ ২০২৬ দুপুর ১২:২১:৪৬

জ্বালানি বিপণনে বিশৃঙ্খলা ও মজুত প্রতিরোধে বিজিবি মোতায়েন
জ্বালানি তেলের ডিপোতে পাহাড়া দিচ্ছেন বিজিবি সদস্যরা

ডেস্ক রিপোর্ট: দেশের জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ১৯টি ডিপোতে মোতায়েন করা হয়েছে।

২৮ মার্চ শনিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংকট এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অননুমোদিত মজুতের চেষ্টা বেড়ে গেছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ ও সরবরাহ অটুট রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি এ উদ্যোগ নিয়েছে।

গত ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে সর্বমোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, অবৈধ মজুত ও বিক্রয় এবং নাশকতা প্রতিরোধে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন।

বিজিবি ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান করছে এবং দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে জনমনে আস্থা বাড়াচ্ছে। এছাড়া, সীমান্তে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্ট স্থাপন ও যানবাহনে নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯