নিজস্ব প্রতিবেদক: মহান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিউগলের করুণ সুরে বীর শহীদদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন।


এরপর পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ-এর কমিশনার মো. সরওয়ার শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুলিশের বিভিন্ন ইউনিট ও সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে নিয়ম অনুযায়ী ভারত সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available