• ঢাকা
  • |
  • সোমবার ৬ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৫১:৫৯ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেফতার

২৬ মার্চ ২০২৬ সকাল ০৯:২০:৪৪

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

২৫ মার্চ বুধবার গভীর রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।

যোগাযোগ করা হলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘শেখ মামুন খালেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত।’

সংশ্লিষ্ট সূত্রমতে, সাবেক এই গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন, রাজনৈতিক কর্মকাণ্ডে ডিজিএফআইকে সম্পৃক্ত করা এবং বিতর্কিত ‘জঙ্গি নাটক’ সাজানোর ঘটনাসহ একাধিক অভিযোগ রয়েছে।

সূত্র আরও অভিযোগ করেছে, জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে খালেদ শত শত কোটি টাকা আত্মসাৎসহ ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি ‘আয়না ঘর’ এর প্রতিষ্ঠাতা। শেখ হাসিনার শাসনামলে তিনি সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা ব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৮:০২


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৪৮


সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা জব্দ
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩২

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০১:১১

বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
২১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৬