• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩২ রাত ১১:১১:৫৬ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল থেকে ১০ দিনে ৩২০ ফ্লাইট বাতিল

৯ মার্চ ২০২৬ সকাল ০৯:০৪:০৫

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: শাহজালাল থেকে ১০ দিনে ৩২০ ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার বাতিল হচ্ছে ফ্লাইট। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ সোমবার পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ঢাকা থেকে সংশ্লিষ্ট গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

Ad
Ad

বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি ও ৯ মার্চ আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়।

Ad

এর মধ্যে আগামীকাল কুয়েতের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী। অনেক যাত্রী বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছেন। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত সিডিউল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।

বেবিচক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস
৯ মার্চ ২০২৬ রাত ০৮:১১:৪৩









Follow Us