• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:২৭:২৫ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৭:৩৭

২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকট বিবেচনায় কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

৮ মার্চ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Ad
Ad

মন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্থাপনা ও সড়কে আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রসাধন এবং সম্ভাব্য জ্বালানি সংকট এড়াতে এবার সারা দেশে এ ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad

তিনি আরও বলেন, এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এ আয়োজনের নেতৃত্বে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এতে সহযোগিতা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৬ মার্চ ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলের নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নিরাপদে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট মালিকপক্ষের সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানই ঈদের আগেই শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। সরকার ও ব্যাংকিং খাত থেকেও এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এ সময় ঈদযাত্রা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শিল্পাঞ্চল ও গার্মেন্টস খাতের সঙ্গে সমন্বয়ের জন্য একটি ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মব জাস্টিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মব সহিংসতা এবং পৃথক অপরাধকে এক করে দেখা ঠিক নয়। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার এসব বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং দেশে মব কালচার নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
সিদ্ধিরগঞ্জে নগদ টাকাসহ আটক ১২
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩১:০৯



বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বকশীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৬:৪৭



Follow Us