• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:০২:৫০ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭ মার্চ ২০২৬ দুপুর ০১:২২:৫০

সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলা হবে। তিনি বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন এমনভাবে পরিচালিত হবে যাতে তা দেখে জাতি আশ্বস্ত হতে পারে।

৭ মার্চ শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদ সদস্যদের সঙ্গে সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি, সংসদীয় রীতি-নীতি ও কনভেনশন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদে প্রচলিত চর্চা সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।

Ad

তিনি বলেন, ‘আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে মানুষ বলবে এমন সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যে নেতিবাচকতা তৈরি হয়েছিল, সেগুলো মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করব।’

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য হয়েছেন তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে কোনো নেতিবাচক সংস্কৃতি না থাকলে ইতিবাচক সংসদীয় শিক্ষা গ্রহণ সহজ হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি শিশুর মতো নবীন সংসদ সদস্যদেরও সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

জনপ্রত্যাশা পূরণে নতুন সংসদ সদস্যদের প্রস্তুত করতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় জিরা উদ্ধার
৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৩:৫১





Follow Us