• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১০:২৩:৪৪ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সংসদে বিল পাস

৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৪৯

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক: সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল-২০২৬। এর মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

৫ এপ্রিল রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

Ad
Ad

নতুন আইনের আওতায় সিভিল সার্ভিসের সব ক্যাডার পদে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সিভিল সার্ভিসের বাইরে অন্যান্য সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং স্বশাসিত সংস্থাগুলোর চাকরিতেও একই বয়সসীমা প্রযোজ্য হবে।

Ad

তবে প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান পৃথক বিধিমালা অনুযায়ী বয়সসীমা বহাল থাকবে বলে বিলটিতে উল্লেখ করা হয়েছে।

নতুন এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলা চাকরিপ্রার্থীদের বয়সসীমা বৃদ্ধির দাবির আংশিক প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০






Follow Us