অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি।
সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় রাষ্ট্রপতি টুকুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে অসুস্থ হলে জ্বালানিমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available