• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:১১:৩০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩০

রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন। সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তিনি। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তারেক রহমান।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রথমে রংপুর এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তিনি।’

আরও পড়ুন

আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

পরে রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

আরও পড়ুন

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।

আজ উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এটিভি / এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সুদানে ড্রোন হামলায় ১৬০ জন নিহত
সুদানে ড্রোন হামলায় ১৬০ জন নিহত
২০ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:০৪



মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক
মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৩:১৩

টিভি ও অনলাইনে আজকের খেলা
টিভি ও অনলাইনে আজকের খেলা
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৮:৩৩

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৩:৫০

আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৬:০০