• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩১:৩২ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

নাহিদের উদ্দেশ্যে

মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক

২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৩:১৩

মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে উদ্দেশ্যে করে সদ্য মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেন বলেছেন, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।

১৯ অক্টোবর সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন বার্তা দেন তিনি। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

নাহিদের ভাষ্য, ‘ইশরাক হোসেনের অপরাধ কী, তাও পরিষ্কার করা হয়নি। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও অপরাধ থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া জরুরি; সেখানে পদত্যাগ কোনো সমাধান নয়।’

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় দেশবাসী: নাহিদ ইসলাম

পরে নাহিদের উদ্দেশে ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন ইশরাক হোসেনও।

ইশরাক লেখেন, ‘নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মাদকের মহামারি ও এর প্রতিকার সম্পর্কে শূন্য শতাংশ কথা বলে ১০০ শতাংশ আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিলেন তিনি। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? এরপর আমারে ফাঁসিতে ঝুলাইতি। দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’

নাম না জানিয়ে একজনের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘নাম বললাম না। তবে আরেকটি ছেলে যার থেকে মানসিক সমস্যা ছাড়া কিছুই আশা করিনি। কোথা থেকে নম্বর নিয়ে ফোন করে বলল ভাই এরপর গেলে আমাকে নিয়েন। এই মাদক আমাদের ধ্বংস করে যাচ্ছে। আসলে এই পার্টির ভবিষ্যৎ শূন্য। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সঙ্গে নিয়ে যাওয়ার পর।’

আরও পড়ুন

দল চাইলে মেয়র নির্বাচন করব: ইশরাক হোসেন

আরও লেখেন, ‘নাহিদকে বলবো কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা। এভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করবে পারবে না।’

মাদক নির্মূলের প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার। বিক্রেতারা অপেক্ষা কর।’

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক
মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো: ইশরাক
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫৩:১৩

টিভি ও অনলাইনে আজকের খেলা
টিভি ও অনলাইনে আজকের খেলা
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৮:৩৩

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২৩:৫০

আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৬:০০