• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৪:৩১ (11-Jul-2026)
  • - ৩৩° সে:

আবহাওয়া অধিদপ্তরের তথ্য

উত্তরাঞ্চলে বাড়বে বৃষ্টিপাত, কমছে চট্টগ্রামে

১১ জুলাই ২০২৬ দুপুর ০২:১০:১২

উত্তরাঞ্চলে বাড়বে বৃষ্টিপাত, কমছে চট্টগ্রামে

অনলাইন ডেস্ক: দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

১১ জুলাই শনিবার রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের তুলনায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় জারি করা সতর্কতা সংকেতও শিগগিরই প্রত্যাহার করা হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আমবাগানে। এছাড়া যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবানে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার, সিলেটে ৬৫ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচটি জেলায় বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। তবে গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরে ধীরে কমতে পারে। ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৩
১১ জুলাই ২০২৬ দুপুর ০২:০২:১৬

Follow Us