• ঢাকা
  • |
  • বুধবার ১১ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫৮:২০ (26-Aug-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:১২:৫৫

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

৩ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও সফলতা কামনা করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম জানান, বৈঠকে উভয়পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি পাবে।

বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
বুধবার স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৫:২১



রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৬:২৪

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
২৬ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪১:০৩