• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:২৫:৫৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

১৭ বছরের আরও ১২০২ ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহারের অনুমোদন

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১০:৫৪

১৭ বছরের আরও ১২০২ ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দায়ের হওয়া যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন করে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে মামলাগুলো যাচাই-বাছাই করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করা হবে।

এর আগে একই ধরনের আরও কয়েক দফা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার বলছে, রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলা নিষ্পত্তির মাধ্যমে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১