• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৯:৩৬ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

দুই মন্ত্রীর পিএস, পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৬:২৮

দুই মন্ত্রীর পিএস, পাঁচ প্রতিমন্ত্রীর এপিএস নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দুজন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. মনিরুজ্জামান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ-সচিব) রবীন্দ্র চাকমা। এ মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. ইব্রাহিম খলিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মো. আমিনুল হক।

বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জুনাইদ। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মো. শরীফুল আলম।

আরও পড়ুন

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএসের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. আল মামুন। এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. শরীফুল ইসলাম। এ দুই মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ফকির মাহবুব আনাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় মাহাদী আমিনের একান্ত সচিব নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।

আরও পড়ুন

ঢাকার গণপরিবহনে বড় পরিবর্তন, আসছে ৩ হাজার ইলেকট্রিক বাস

সহকারী একান্ত সচিবদের প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে এ নিয়োগ পেয়েছেন। প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন বা এদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জে ২ নারীর রহস্যজনক মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:২৬

হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩০:০৪







শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১০:২০

রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
রংপুরে নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:৪০