• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৮:৩৪ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

Ad
Ad

দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। সামাজিক বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে তিনি উপস্থিত মন্ত্রী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রথমবারের মতো তেজগাঁওয়ে তার কার্যালয়ে আনুষ্ঠানিক কার্যদিবস শুরু করেন। কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে দীর্ঘ সময় পর দেখা করেন। তিনি অনেককে নাম ধরে ডেকে কাছে টেনে নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কুশলাদি বিনিময় করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪



নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ গ্রেফতার- ৯
নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ গ্রেফতার- ৯
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯


রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


Follow Us