নিজস্ব প্রতিবেদক: আগামী এক বছরের মধ্যে শিল্পভিত্তিক (ইন্ডাস্ট্রিয়াল স্কেল) পর্যায়ে কৃষিপণ্য রপ্তানি শুরু করার ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।


মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের একটি বড় জনগোষ্ঠী সরাসরি এ খাতের সঙ্গে সম্পৃক্ত। সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে কৃষিখাতকে আধুনিক ও রপ্তানিমুখী খাতে রূপান্তর করা হবে। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও জানান, আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে সম্পৃক্ত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available