• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:২৭:০৪ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:২৬

রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হাইকোর্ট রমজান মাসে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে রমজানে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। হাইকোর্টের এই আদেশ মূলত শিক্ষার্থীদের রমজান মাসে ছুটি নিশ্চিত করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

Ad

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ ছিল। নির্বাচনের কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকলেও ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছিল। এছাড়া আজ রোববার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

Ad
Ad

ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

স্কুলের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি রয়েছে। এর মধ্যে ৮ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে এই ছুটি শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি থেকে। দীর্ঘ বিরতির পর শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে ২৯ মার্চ।

এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ১২ দিনের বিরতি থাকবে, যা চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত, সাপ্তাহিক ছুটিসহ।

দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি থাকবে। এছাড়া লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা ও ফাতেহা ই ইয়াজ দহমে একদিন করে ছুটি থাকবে।

প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার অনুষ্ঠান অনুযায়ী নিয়মিত ছুটি প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৫১


হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
হঠাৎ কেন খালি পায়ে সালমান মুক্তাদির ও দিশা ইসলাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০২:০২





আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭


Follow Us