নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে ইসি সচিব আখতার আহমেদের সই করা এ গেজেট প্রকাশ হয়। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, এবার গণভোট ও সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর আগের ১২টি সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।


এবার গণভোটে চার কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ‘না’ ভোট দিয়েছেন বলে জানিয়েছে ইসি।
গেজেটে আরও বলা হয়, মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। আর সর্বমোট ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২১২টি পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি জোট। আর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল জিতেছে ৮টি আসনে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available