• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২২:৪৭ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১

নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে ঘিরে গত ছয় মাস ধরে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ছয় মাস ধরে গুজব শুনছি, ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজ আপনারা নিজেরাই দেখছেন, চমৎকারভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কাও নেই।’

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন প্রত্যাশা করেছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। ‘মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম,’ যোগ করেন তিনি।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে বলে জানান তিনি।

‘টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন—এটাই স্বাভাবিক,’ বলেন তিনি।

দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শেখ সাজ্জাত আলী বলেন, ওই সময় তিনি একই কেন্দ্রে ভোট দিতে গিয়ে জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়েছে। ‘সেই কথা শুনে আমি কেন্দ্র থেকে ফিরে গিয়েছিলাম,’ বলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
নাতির কোলে চড়ে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:৫০



ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
ভোট দিতে এসে বৃদ্ধের মৃত্যু
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:২৭

রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৯:১০


৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল
১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:১৭



নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:৪১


Follow Us