• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪৯:৩৮ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষা ও ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জাতীয় গণভোট।

Ad

২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এটিই প্রথম সাধারণ নির্বাচন। ব্যালটের মাধ্যমে নতুন সরকার বেছে নেবেন দেশের ১২ কোটিরও বেশি ভোটার। এবারের ভোট শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা নিশ্চিত করতে একই দিনে জাতীয় গণভোটও আয়োজন করা হয়েছে।

Ad
Ad

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

তফসিল ঘোষণা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুনর্গঠিত হয় নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব গ্রহণের পর কমিশন ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে।

গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয় ৮ জানুয়ারির মধ্যে। ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত থাকলেও জোটগত সমন্বয়ের প্রেক্ষাপটে কিছু প্রার্থীর প্রতীক ব্যালটে না রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পরপরই দেশজুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয় এবং প্রশাসনকে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা হয়।

প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থী সংখ্যা

এবার মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য সারা দেশে প্রস্তুত করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্র।

নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৩৭:৪২




গুজবে কান দেবেন না: ডা. শফিকুর রহমান
গুজবে কান দেবেন না: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:১৬:০৩


হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:০৪:০১

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




Follow Us