• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩৪:৩৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সম্প্রচার করা হবে।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির পক্ষ থেকে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তার এই ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।

জানা গেছে, ভাষণে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হবে। এরই মধ্যে সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ শুরু করেছে যৌথবাহিনী।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি। ওই ভাষণের মাধ্যমেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি ‘গণভোট’ও অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২