• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩৬:২৯ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন

১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩২:৫৯

নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

১৮ জানুয়ারি রোববার বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি

এদিকে, ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে রাত পর্যন্ত অবস্থান করার ঘোষণা দিয়েছে ছাত্রদল।

এদিন দুপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এই ঘোষণা দেন। 

তিনি বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল এবং যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হটকারী এবং অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

আরও পড়ুন

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে মোটরসাইকেল উদ্ধার, চলছে যাচাইবাছাই

এর আগে বেলা ১১টায় নির্বাচন কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদল নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রৌপ্যের দাম
৩০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৪:৪১