• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১২:৩৬:৩৯ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে আপিল নিষ্পত্তির শুনানি শুরু

১০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:১৪

আজ থেকে আপিল নিষ্পত্তির শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এসব আপিল নিষ্পত্তির শুনানি আজ ১০ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে।

Ad

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, টানা ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

Ad
Ad

কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হবে। ১১ জানুয়ারি রোববার ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি সোমবার ১৪১ থেকে ২১০ এবং ১৩ জানুয়ারি মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর শুনানির তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

গতকাল শুক্রবার শেষ দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। কমিশন সূত্র জানায়, জমা পড়া আপিলের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থীদের। এক শতাংশ ভোটারের সমর্থন পূরণে ব্যর্থতা, স্বাক্ষরের গড়মিল, ঋণখেলাপি হওয়া এবং অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল।

উল্লেখ্য, এসব ত্রুটি সংশোধনের সুযোগ আগেই দেওয়া হয়েছিল। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us