• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:০৯:৫৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

আরব আমিরাতে আটকে পড়াদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

৪ মার্চ ২০২৬ দুপুর ০২:২১:০২

আরব আমিরাতে আটকে পড়াদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এই এয়ারলাইন্সটি।

৪ মার্চ বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

Ad
Ad

এছাড়া আগামীকাল ৫ মার্চ বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। দুবাই থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে যাত্রা করবে।

Ad

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ এ দুটি ফ্লাইট পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

জানা গেছে, দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ এমিরেটস ও এয়ার ইন্ডিয়াকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এসব ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিকিট বুকিং সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:৪৭




৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭



সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
সিদ্ধিরঞ্জে মহিলা মাদক কারবারী আটক
৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৯:১০



Follow Us