• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩১:৪৮ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বেশি দামে পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৭:৪৬

মানিকগঞ্জে বেশি দামে পণ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ধার্যকৃত মূল্যের অধিক দামে পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

৪ মার্চ বুধবার দুপুরে শহরের বেওথা এলাকায় পরিচালিত অভিযানে মিলেনিয়াম ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে জরিমানা করা হয়।

Ad
Ad

জানা যায়, তারা সরকারি নির্ধারিত ১৩৪১ টাকার গ্যাস সিলিন্ডার ১৬৫০ টাকার বেশি মূল্যে বিক্রি করছিলেন।

Ad

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯






৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা, পরিপত্র জারি
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:০৯


কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
কেরানীগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ আটক ৩
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:৪০

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
২২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫১:০৩


Follow Us