• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৩:৩৭ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৮:১৭

ঝিনাইদহে লাইসেন্স বহালের দাবিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে খুচরা সার বিক্রির অনুমোদন কার্ড (লাইসেন্স) বহাল ও খুচরা সার বিক্রি সংক্রান্ত সংশোধিত নীতিমালা-২০২৫ পূণঃসংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন খুচরা সার বিক্রেতারা। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

৪ মার্চ বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা শাখার ব্যানার-ফেস্টুন নিয়ে সার বিক্রেতারা এতে অংশ নেন।

Ad
Ad

মানববন্ধনে সংগঠনটির জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপু, মহেশপুরের সভাপতি সাইফুল ইসলাম উজ্জল, হরিণাকুন্ডুর সভাপতি শামিম আহমেদ চাঁদ, শৈলকুপার সভাপতি বাবুল আক্তার, কোটচাঁদপুরের সভাপতি হারুন অর রশিদ এবং কালীগঞ্জের সভাপতি জিল্লুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Ad

বক্তারা জানান, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত হওয়ায় দেশের প্রায় ৪৪ হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই লাইসেন্স পুনর্বহাল এবং সার নীতিমালা-২০২৫ পুনর্গঠন স্থগিতের দাবি জানানো হয়।

পরে খুচরা সার বিক্রেতারা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এবং সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:৪৭




৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭


Follow Us