• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৪:৩৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম

২ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৯:৪৭

ছুটির দিনেও চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

২ জানুয়ারি শুক্রবার ছুটির দিনেও বিভাগীয় কমিশনারের কার্যালয় ও নির্বাচন কমিশনে এ কার্যক্রম চলে। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।

রাজধানী ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশাপাশি সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র কার্যবিধি অনুযায়ী যাচাই-বাছাই করা হচ্ছে। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায়, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেলে বাতিল হবে প্রার্থিতা।

যাচাই-বাছাইয়ে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করার সুযোগ পাবেন সেসব প্রার্থীরা। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাওয়া যাবে। এরপর প্রতীক বরাদ্দ এবং শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭