• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:১৭:২১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

৩১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫০:২৩

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৩১ ডিসেম্বর বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় বুধবার রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়।

এছাড়াও পুরো এলাকার নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

৩১ ডিসেম্বর বুধবার বাদ জোহর বেলা ২টার দিকে খালেদা জিয়ার জানাজা নামাজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক অ্যাভিনিউর এবং আশপাশের এলাকায় অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
রাতে ফল খেলে কি ক্ষতি? যেসব ফল এড়িয়ে চলবেন
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:১৫:৩২

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:০৫

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯