• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৬:৫১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩৪

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং করে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

২২ ডিসেম্বর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ।

এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আবেদনটি উপস্থাপন করেন।

আরও পড়ুন

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

আবেদনে উল্লেখ করা হয়, মামলার ভিকটিম শরিফ ওসমান হাদি ওরফে ওসমান গনি গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন ডিআর টাওয়ারের সামনে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

আবেদনে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ বাংলাদেশ বিমানে দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর সকালে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয় এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করেন ও ডিএনএ নমুনা সংগ্রহ করেন।

আরও পড়ুন

জাপান- বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিয়েছেন দুই দেশের সরকার প্রধান

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভবিষ্যতের জন্য ওই ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণ ও প্রোফাইলিং করার জন্য বাংলাদেশ পুলিশের সিআইডির ডিএনএ ল্যাবরেটরির প্রধান ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিককে আদেশ দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪২:০৮

সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় ৭ জন নিহত
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩২:১০






আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫