• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৫৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৮:২২

আজ সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তপশিল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তপশিল ঘোষণা করা হবে আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তপশিল ঘোষণা করবেন।

১০ ডিসেম্বর বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তপশিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং তপশিল ঘোষণা করবেন।

তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল।

বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১