• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:২৯:১০ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৭:২১

আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৩ ডিসেম্বর বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় দেশের নিরাপত্তা ও বিভিন্ন দূর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন তিনি।

কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে।

তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে।

এসময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০