• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৫২:৫০ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে আহত ২০৮, হাসপাতালে বাড়ছে চাপ

২১ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৪৭

ভূমিকম্পে আহত ২০৮, হাসপাতালে বাড়ছে চাপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

২১ নভেম্বর শুক্রবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ২০৮ জন চিকিৎসা নেওয়ার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হতাহতের সংখ্যা বাড়ছে। ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর বিভিন্ন হাসপাতালে আহত রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মঈনুল আহসান বলেন, সব হাসপাতালে জরুরি বার্তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকম্পে প্রাণ হারানো ৩ জনের মরদেহ রয়েছে। এদের একজন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম। হাসপাতালটিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ১০ জন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৮ জন আহত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, আরও রোগী আসতে পারে।
 
এদিকে গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি রোগীর চাপ।

এখন পর্যন্ত ৪৯ জন ভর্তি, ২৩ জন প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
 
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৩ জন। ৬ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
 
এ ছাড়া নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত ৪৫ জন। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
আজ ৬ ঘণ্টা টোলমুক্ত থাকবে এক্সপ্রেসওয়ে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:২৩

সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
সৌদিতে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১০:৩৩


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৬:২৬

আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
আজকের খেলা (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৭

আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৩:৩৬

আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (৭ নভেম্বর ২০২৬)
৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:২৪:২৫