• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫১:৫৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৮:২৭

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ ১৯ নভেম্বর বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

রায়ের পর দেশে অস্থিরতা তৈরি হয়েছে, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কাও নেই। কর্মসূচিতেও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সব আয়োজন হবে। গতবার প্যারেড হয়নি, এবারও প্যারেড হবে না।’

Ad

গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া এবং পরে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমি প্রথম শুনলাম। বিষয়টি অনুসন্ধান করার পর বিস্তারিত জানতে পারব।’

এ ধরনের তুলে নেওয়ার ঘটনা অপরাধ কি না, এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, ‘এটা আমি দেখবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us