• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১১:১৯ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ফ্যাসিবাদী গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১:৩৫

ফ্যাসিবাদী গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ফ্যাসিবাদ সরকার গণমানুষের প্রতিরোধে উৎখাত হয়ে পালিয়েছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে তাদের পতন ঘটে। তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী আবারও যদি বিশৃঙ্খলা বা অপরাধ করার চেষ্টা করে, তাহলে জনগণই তাদের প্রতিরোধ করবে।’

৮ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক পেজে ১৩ নভেম্বর ফ্যাসিবাদপন্থীদের পক্ষ থেকে আন্দোলন ও ব্লকেডের আহ্বান দেওয়াকে কেন্দ্র করে আইজিপি এ কথা বলেন।

তিনি জানান, ‘যেসব পেজ থেকে এই পলাতক গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে, সেগুলোর বিষয়ে গোয়েন্দারা কাজ করছে।’

আইজিপি বাহারুল আলম বলেন, ‘আমাদের সমাজে আইন মান্যতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। ৯০ শতাংশ মানুষকে নিয়ম মেনে চলতে হবে, বাকি ১০ শতাংশ না মানলে তাদের বিরুদ্ধে পুলিশ নিয়মমাফিক ব্যবস্থা নেবে।’

তিনি আরও জানান, ‘প্রায় প্রতিদিন কোথাও না কোথাও দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ চলছে। পুলিশ চাইলে বল প্রয়োগে সেসব উঠিয়ে দিতে পারে, কিন্তু আমরা ধৈর্যের সঙ্গে বুঝিয়ে বলার চেষ্টা করছি। নাগরিকদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত।’

আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের লক্ষ্য। এজন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশের ইতিহাসে এবারই প্রথম নির্বাচন নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশ সদস্যদের।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬