• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৮:১০ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৩:৫১

অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (চতুর্থ গ্রেড) (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

৩০ অক্টোবর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মো. শাহরিয়ার, এসবির ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির মো. মাসুম বিল্লাহ তালুকদার এবং পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদোন্নতি পদে যোগদানপত্র পাঠাবেন। জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us