• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩০:৩৯ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সরকারের বিশেষ নির্দেশনা

১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১০:৪৬

জুলাই সনদ অনুষ্ঠান ঘিরে সরকারের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার। 

জুলাই সনদ স্বাক্ষর ঘিরে ঐতিহাসিক এ আয়োজনকে কেন্দ্র করে এ সময় কোনোপ্রকার ড্রোন না ওড়ানোর জন্য নির্দেশনা জারি করা হয়েছে। 

১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।  

আরও পড়ুন

মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেস উইং বলছে, আগামীকাল (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ এলাকায় এ সময় কোনোপ্রকার ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭







ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: ডিএমপির ২০৩০ মামলা
২৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:৫২