• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৮:০৩ (05-Apr-2026)
  • - ৩৩° সে:

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৯:৫৫

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে ভবিষ্যতে দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জ্বালানি সংকটসহ বহুমাত্রিক বৈশ্বিক পরিস্থিতির কারণে খাদ্যসহ বিভিন্ন পণ্যের সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে।

৫ এপ্রিল রোববার সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে আয়োজিত এক পরামর্শসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, বর্তমান সংকট শুধু জ্বালানিতে সীমাবদ্ধ নয়; এটি একটি বহুমাত্রিক সংকট, যার প্রভাব অর্থনীতির বিভিন্ন খাতে পড়ছে। এর ফলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।

Ad

তিনি আরও বলেন, সরকার বর্তমানে অর্থনীতিকে টিকিয়ে রাখা ও পুনরুদ্ধারের এক ধরনের যুদ্ধের মধ্যে রয়েছে। বৈশ্বিক প্রভাবের কারণে সরকারি তহবিলে ধারাবাহিক চাপ সৃষ্টি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ঋণ ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে অর্থায়নের ক্ষেত্রে ব্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং অর্থ সংগ্রহের খরচও পরিকল্পনার অন্তর্ভুক্ত করতে হবে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতির বেশিরভাগ সূচক নিম্নমুখী ছিল। ফলে তাৎক্ষণিকভাবে উত্তরণের পরিস্থিতি তৈরি হয়নি। বর্তমান লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে পুনরুদ্ধার করা।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বাড়ার কারণে বাংলাদেশের ওপরও চাপ তৈরি হচ্ছে। আমরা এখনো অনেক ক্ষেত্রে দাম সমন্বয় করিনি, তবে এই চাপ দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়।

তিনি জানান, সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। তবে দীর্ঘ সময় এই চাপ বহন করা সম্ভব না হলে এর প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে।

এর আগে একই স্থানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় একটি জাতীয় বহুপক্ষীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫০









Follow Us