• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৩৩:৩০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

১০ মাস পর খুলল সেন্টমার্টিন, চালু হয়নি জাহাজ চলাচল

১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২০:০৪

১০ মাস পর খুলল সেন্টমার্টিন, চালু হয়নি জাহাজ চলাচল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটকদের ভ্রমণের অনুমতি মিললেও রোববার (১ নভেম্বর) কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়নি।

প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরুর চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। পর্যটকদের স্বাগত জানাতে এরই মধ্যে নতুন সাজে প্রস্তুত করা হয়েছে দ্বীপের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা।

আরও পড়ুন

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে তিনটি জাহাজ। কিন্তু এখনো নৌপরিবহন অধিদপ্তরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং জাহাজ চলাচলের সময়সূচি চূড়ান্ত হয়নি।

এ ছাড়া পর্যটকদের টিকিট বিক্রির জন্য ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারও এখনো চালু করা সম্ভব হয়নি। এসব প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আপাতত কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে এ রুটে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
১ নভেম্বর ২০২৬ সকাল ১১:০২:০৬




মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মিরপুরে আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
১ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৮:১২