• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১১:৪৩ (10-Jul-2026)
  • - ৩৩° সে:

রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেফতার ৬

১০ জুলাই ২০২৬ দুপুর ০১:১০:১২

রেলস্টেশনে বাকপ্রতিবন্ধী সেই বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক: নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

১০ জুলাই শুক্রবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। 
আজ বিকেলে এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।

এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফাতরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করে র‍্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
১০ জুলাই ২০২৬ সকাল ১১:১৬:৪৩




Follow Us