• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১০:৪৩:২১ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৮:০৮

পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

৮ আগস্ট শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্ট পরিদর্শন করবেন।

এ ছাড়া সফরে উভয় স্থানের রাষ্ট্রীয় ও মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করবেন সেনাপ্রধান।

সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামানের দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: এনপিবি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২৬


কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৫:০৭