• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:০৮:৪২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় নতুন সড়ক জোন ও শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন

৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৯:৫৭

বগুড়ায় নতুন সড়ক জোন ও শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক, দ্রুত ও সমন্বিত করতে বগুড়াকে কেন্দ্র করে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন বগুড়া সড়ক জোন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। নতুন এই জোন চালু হওয়ায় বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, প্রশাসনিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত হবে বলে জানিয়েছে সরকার।

৮ আগস্ট শনিবার বিকেল ৪টার দিকে বগুড়া শহরের চারমাথা এলাকায় নবনির্মিত সড়ক জোনের প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন বগুড়া সড়ক জোন চালুর ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার সড়ক-সংক্রান্ত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম আর রংপুর জোনের ওপর নির্ভরশীল থাকবে না। এতে ফাইল নিষ্পত্তি, প্রকল্প অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাড়বে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম রংপুর জোনের আওতায় পরিচালিত হওয়ায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সময় লাগত। নতুন বগুড়া সড়ক জোন চালু হওয়ায় পাঁচ জেলার সব প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম স্থানীয় পর্যায় থেকেই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। এতে জনগণ দ্রুত সেবা পাবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি বলেন, এই জোনের মাধ্যমে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের নির্মাণ, প্রশস্তকরণ, রক্ষণাবেক্ষণ, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর জরুরি সংস্কার, প্রকল্প তদারকি এবং মান নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার, কৃষি ও শিল্পপণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের উদ্যোগ তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, দক্ষ চালক তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে চালকদের প্রশিক্ষণ, দক্ষতা, শারীরিক ও মানসিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে সড়ক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এবং এর সুফল অল্প সময়ের মধ্যেই মানুষ দেখতে পাবে।

আরও পড়ুন

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

এর আগে একই দিন দুপুর সাড়ে ৪ টার দিকে করতোয়া নদীর ওপর নির্মিত শাহ ফতে আলী সেতুর উদ্বোধন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। পরে তিনি বগুড়া শহরের শাকপালা পার্ক পরিদর্শন করে এর উন্নয়ন সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। পরে অতিথিরা সড়ক ভবন প্রাঙ্গণে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১