• ঢাকা
  • |
  • বুধবার ১লা বৈশাখ ১৪৩৩ ভোর ০৫:১৫:৫৩ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়া পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

১১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:০৩

মালয়েশিয়া পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১১ আগস্ট সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটি কুয়ালালামপুরে অবতরণ করে।

Ad
Ad

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।  

Ad

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রফেসর ইউনূস এই সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
শ্রীপুরে বৈশাখ উদযাপনে কাছিটান খেলা
১৪ এপ্রিল ২০২৬ রাত ০৯:০০:৩২





জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩





Follow Us