• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৮:৪১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৮ জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৩:৪৭

যত প্রভাবশালীই হোক চাঁদাবাজদের ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যত প্রভাবশালীই হোক কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

২৮ জুলাই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

Ad
Ad

চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

Ad

কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us