• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:৩৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

২২ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪০:০৮

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার।

২২ জুলাই মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এ তথ্য জানানোর কিছুক্ষণ পরই পৃথক এক স্ট্যাটাসে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শিগগির কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। এরই মধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনার পর মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় গতকালই ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন। পরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হলে একপর্যায়ে বাধা ডিঙিয়ে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

এমপি গাজী নজরুলের গ্রেফতারের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডির প্রেক্ষাপটে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২