• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:২৯:৪২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২ জুলাই ২০২৫ বিকাল ০৩:২৭:৩৭

চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

২ জুলাই বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ সহযোগিতা চান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর চাল আমদানি করা হয়েছে ও মজুতও আগের চেয়ে প্রচুর। এ ছাড়া ফলনও ভালো হয়েছে। এরপরেও বাজারে দাম বেশি। 

আরও পড়ুন

আনসার-ভিডিপির প্রাতিষ্ঠানিক সাফল্যে মিলল বৈদেশিক রিক্রুটিং লাইসেন্স

তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। চালের বাজার নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজারে সোনালি মুরগীর দামও বেড়েছে। কোল্ড স্টোরেজ নিয়ে কাজ করছে সরকার।

তিনি বলেন, জুনের ভেতরে যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে, তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা এবং খাল খনন নিয়েও কাজ করা হচ্ছে।

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা

এ সময় মুরাদনগরের নারী নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬