• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:১০:১৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০৬:৫২

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম

অনলাইন ডেস্ক: আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুরে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

এ সময় প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?

তিনি বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তার পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

সূত্র: মাই টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৯

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৩:২৪