• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৪৩:৪৫ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৩:২৪

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুলিশ পরিচালিত এক বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির মূল হোতা ও চোর চক্রের সক্রিয় সদস্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অধিবাসী মো. সাব্বির হোসেন এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও হেফাজতে রাখার অপরাধে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতাল এলাকার অধিবাসী মো. ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটরসাইকেল।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘অপরাধ ও চুরি-ছিনতাই মাদক রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে। সৈয়দপুর এলাকাকে মাদক, চোর ও অপরাধমুক্ত রাখতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ
ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৯

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৩:২৪